Kolkata

কলকাতা ও শহরতলীতে প্রবল বৃষ্টির সতর্কতা

কলকাতা ও তার শহরতলী এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও রাজ্যের ৫ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি।

শুক্রবার কলকাতা সহ শহরতলীর ঘুম ভাঙে মেঘের গুড়গুড় আওয়াজে। চারধার কালো মেঘে ছাওয়া। সঙ্গে বৃষ্টি। একদম বৃষ্টির দিন বলতে যা বোঝায় এদিন সকাল থেকেই সেই পরিবেশ।

সকালে যথেষ্ট বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতর সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছে এদিন কলকাতা ও শহরতলীতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়। ফলে জল জমার সম্ভাবনা থেকে যাচ্ছে।

এদিকে এদিন শুক্রবার হওয়ায় কাজের দিন। সকাল থেকে বৃষ্টি কাজে বার হতে যাওয়া মানুষজনকে মুশকিলে ফেলেছে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এদিন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে জল জমতে পারে শহরের নিচু এলাকাগুলিতে। ফলে যান চলাচল বিঘ্নিত হতে পারে। প্রবল যানজটের মধ্যেও পড়তে হতে পারে মানুষকে।

এমনিতেই গত বুধবারের বৃষ্টিতে জলমগ্ন অনেক এলাকায় জল এখনও নামেনি। তার মধ্যে নতুন করে এদিনের বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করতে পারে।

কলকাতার পাশাপাশি এদিন দক্ষিণবঙ্গের ৫টি জেলার জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস। যার মধ্যে রয়েছে কলকাতার ২ ধারে থাকা ২ জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।

এই ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান ও বীরভূমের জন্য। বৃষ্টি হবে মুর্শিদাবাদেও।

তবে মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনা কম। মুর্শিদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্রেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর মেঘের সঞ্চার দেখা যাচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026