কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বৃষ্টিভেজা প্রকৃতি, প্রতীকী ছবি
আবহাওয়া কিছুটা হলেও বদলেছে। গত সপ্তাহ জুড়ে যে পরিস্থিতি ছিল সেই গরম আর নেই। সেটা বেশ বুঝতে পারছেন রাজ্যবাসী। আর তার কারণটাও পরিস্কার। আকাশ মেঘে ঢাকা পড়ছে মাঝেমধ্যেই। হাওয়াও দিচ্ছে।
এই পুরো সপ্তাহ জুড়ে এই পরিস্থিতি বিরাজ করবে বলেই পূর্বাভাস। আগামী ৩-৪ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। সেখানে ঝড়ের গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। সঙ্গে হবে বৃষ্টি।
বাদ যাচ্ছেনা কলকাতাও। কলকাতায় আগামী বুধবার ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া বুধবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ২ বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মঙ্গল ও বৃহস্পতিবারও কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। তবে মঙ্গল বা বৃহস্পতিতে কলকাতায় কেবল হলুদ সতর্কতা থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রার ২ থেকে ৩ ডিগ্রি পতন হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার আগামী ৭ দিনে তেমন হেরফের হবেনা বলেই পূর্বাভাস।
উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা বাদে বাকি জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত কমলা সতর্কতা জারি হয়েছে। সেখানেও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাকি অংশে আগামী ৭ দিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে কমলা নয়, সেখানে থাকছে হলুদ সতর্কতা। সব মিলিয়ে এই সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির মধ্যে কাটবে রাজ্যবাসীর। যা এই প্রবল গরমের সময়ে স্বস্তির বার্তাই বহন করছে।
মাকে খুব ভালবাসেন তিনি। তাই মায়ের জীবনাবসানের পর তাঁর স্মৃতিতে তাজমহল বানিয়ে ফেললেন তিনি। যা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…