National

পারদ ছাড়িয়ে গেল ৪৬ ডিগ্রির গণ্ডি, তাপপ্রবাহে জ্বলছে আবার বৃষ্টিও হচ্ছে, পূর্বাভাসও তাই

পারদ চড়ায় লাগাম নেই। এবার পারদ টপকে গেল ৪৬ ডিগ্রির গণ্ডি। আবার একইসঙ্গে কাছেই বিভিন্ন এলাকায় বৃষ্টিও হচ্ছে। এমনই পরিস্থিতি পশ্চিমে।

পারদ চড়েই চলেছে। তাপপ্রবাহও হচ্ছে। আবার বৃষ্টিও হচ্ছে তার কাছে। এমনই এক অবস্থায় দিন কাটাচ্ছেন মরুরাজ্যের মানুষ। খোদ সোনার কেল্লা আগুনে গরমে জ্বলছে। জয়সলমীরে পারদ পৌঁছে গেল ৪৬.৬ ডিগ্রিতে। যা এপ্রিল মাসে এখানে রেকর্ড গরম।

এর আগে কখনও এপ্রিলে এতটা চড়েনি জয়সলমীরের পারদ। ২০২৫ সালের ১৮ এপ্রিল এখানে পারদ পৌঁছেছিল ৪৬.৩ ডিগ্রিতে। শুধু জয়সলমীর বলেই নয় রাজস্থান জুড়ে অধিকাংশ জায়গাতেই পারদ ৪০ পার করেছে।

তাপপ্রবাহ চলছে অনেক জায়গায়। ৮ বছরের রেকর্ড ভেঙে কোটার পারদ ছুঁয়েছে ৪৫.৭ ডিগ্রি। রাজস্থানে বন্যপ্রাণিদের রক্ষা করতে চিড়িয়াখানাগুলিতে বিশেষভাবে জলের ব্যবস্থা করা হয়েছে।

রাজস্থানের অনেক জায়গায় আবার দিনভর আগুনে গরমের পর বিকেলের দিকে আবহাওয়ায় বদল দেখা যাচ্ছে। জোর হাওয়া বইছে। ঝড় হচ্ছে। তারপর নামছে বৃষ্টি। গঙ্গানগর, বিকানের, হনুমানগড়-এ ভাল বৃষ্টি হয়েছে।

রাজস্থানের ১১টি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালে গরম, আর বিকেল হলে বৃষ্টি, এমন অবস্থায় দিন কাটাচ্ছে চুরু, ঝুনঝুনু, সিকার, নাগৌর, আলোয়ার এবং তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি হলে আবহাওয়া বদলাচ্ছে। কিন্তু সকাল হলেই ফের পারদ চড়চড় করে চড়তে থাকছে।

প্রসঙ্গত উত্তর ভারত এবং মধ্য ভারত জুড়েই তাপপ্রবাহ চলছে। অধিকাংশ জায়গার পারদই ৪০ ডিগ্রির ওপর রয়েছে। তাও আবার টানা। সেদিক থেকে গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গ। এখানে রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ অধিকাংশ জায়গায় মেঘলা। এই পরিস্থিতি সারা সপ্তাহ জুড়েই থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সফরের কথা লিখলে মিলবে পুরস্কার, অভিনব প্রতিযোগিতার আয়োজন ভারতীয় রেলের

রেল যাত্রার সময় নানা মানুষের নানা অভিজ্ঞতা হয়। সেসব অভিজ্ঞতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করল ভারতীয়…

April 28, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 28, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 28, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 28, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 28, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৯ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 28, 2026