State

বৃষ্টিতে ভিজবে বাংলা, কবে কোথায় বৃষ্টি, পাওয়া গেল পূর্বাভাস

মাঝেমধ্যে আকাশে মেঘের আনাগোনা দেখে যাঁরা ভাবছেন বৃষ্টি হতে পারে, তাঁরা ভুল ভাবছেন না। কলকাতা সহ বাংলার কবে, কোথায় বৃষ্টি তার পূর্বাভাস পাওয়া গেল।

শীত জুড়ে বৃষ্টি হয়নি। এমনকি অনেকের ধারনা ভুল প্রমাণ করে সরস্বতী পুজোর পরদিনও বৃষ্টি নামেনি। বৃষ্টি হয়নি খনার বচন মিলিয়ে মাঘের শেষেও। অবশেষে সেই বৃষ্টি আসছে। অন্তত তেমনই পূর্বাভাস।

গত শনিবার থেকেই আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। রবিবারও সকাল থেকে অনেকসময় মেঘের আস্তরণে ঢাকা পড়েছে ক্রমশ তেতে ওঠা সূর্যের প্রখরতা। এরমধ্যেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে জানিয়ে দিয়েছে সারা বাংলা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মুষলধারে না হলেও হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সেই তালিকায় কলকাতাও রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির পূর্বাভাস রবিবারের জন্য নেই। বরং তা রয়েছে সোমবার ও মঙ্গলবারের জন্য।

এই ২ দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বৃষ্টি হলেও ৪ দিন পর থেকে পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি চড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস স্পষ্ট। তবে দক্ষিণের মত ২ দিন নয়, উত্তরবঙ্গে টানা ৭ দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ দিনাজপুর ও মালদায় অবশ্য কোনও দিন বৃষ্টি তো কোনও দিন শুকনো থাকতে পারে।

কিন্তু বাকি জেলাগুলিতে টানা ৭ দিন ধরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে দক্ষিণের চেয়ে অনেক বেশি ভিজতে চলেছে উত্তরবঙ্গ। তবে এ ঝড়বৃষ্টি হলেও তা কালবৈশাখীর চেহারা নেবে না।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026