State

দোল কাটার পর বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে বদলাবে আবহাওয়া, পাওয়া গেল পূর্বাভাস

শুকনো আবহাওয়া। মোটামুটি পরিস্কার আকাশ। এরমধ্যেই কাটল দোল। কিন্তু দোল কাটার পর বদলাতে চলেছে আবহাওয়া। হবে বৃষ্টি। কোথায়, কবে, পাওয়া গেল পূর্বাভাস।

বৃষ্টির তেমন দেখা নেই। মাঝেমধ্যে আলতো মেঘের আনাগোনা। তবে প্রধানত পরিস্কার আকাশ। রোদ বেশিক্ষণ সহ্য করা যাচ্ছেনা। মার্চ মাস পড়তেই কিছুটা আতঙ্কে সকলে। এবার পারদ চড়ার পালা।

তবে দোলের পর আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলেই পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস বাংলায় না থাকলেও তারপর আবহাওয়া বদলাতে চলেছে।

দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার বৃষ্টি আরও ছড়াবে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টি হতে চলেছে।

একইভাবে উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। তবে তারপর রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরদিন অর্থাৎ সোমবার বৃষ্টি আরও ছড়াবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং সহ আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল। বঙ্গোপসাগর থেকে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের হাত ধরেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

যেভাবে পারদ চড়ছে তাতে এই বৃষ্টি হলে আবহাওয়া ফের স্নিগ্ধতা ফিরে পেতে পারে বলেই মনে করছেন সকলে। বাংলার কোথাও আগামী ৭ দিনে সর্বোচ্চ তাপমাত্রা বদলের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২ থেকে ৩ দিন পর সামান্য বাড়তে পারে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026