State

উধাও হওয়া ঠান্ডা কবে ফিরছে, জানাল হাওয়া অফিস, ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

ঠান্ডা বছর শেষের রাতে জাঁকিয়ে থাকলেও তারপর থেকে কমেছে। নতুন বছরে ফের কবে ফিরছে জাঁকিয়ে শীত। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সঙ্গে বৃষ্টির পূর্বাভাস।

প্রবল ঠান্ডায় টানা প্রায় ৭ দিন কাটানোর পর নতুন বছর শুরু হতেই কমেছে ঠান্ডার দাপট। দক্ষিণবঙ্গে ঠান্ডা কমে সেখানে ঢুকেছে জলীয় বাষ্প। তবে কি এখানেই শেষ ঠান্ডার স্পেল? আবহাওয়া দফতর জানাচ্ছে তেমনটা নয়। বরং সোমবার থেকেই ফের ঠান্ডা ফিরবে।

সোমবার থেকে আবার পারদ পতন শুরু হবে। ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রার পারদ। তারপর সেই ঠান্ডা আরও ৩ দিন অব্যাহত থাকবে। তার যা মানে দাঁড়াচ্ছে তা হল আগামী সপ্তাহে ফের ঠান্ডার কবলে পড়তে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। কলকাতাও তার ব্যতিক্রম নয়।

এমনিতেই একটা প্রচলিত ভাবনা আছে যে মকরসংক্রান্তি পর্যন্তই ঠান্ডার দাপট বজায় থাকে। তারপর মাঘ মাসে ক্রমে ঠান্ডা কমতে থাকে। ফেব্রুয়ারিতে পৌঁছে ঠান্ডার বিদায় ঘণ্টা বেজে যায়। এবারও দক্ষিণবঙ্গে তেমনটাই হবে কিনা তা অজানা। তবে ঠান্ডার দাপট যে সামনের সপ্তাহের শুরু থেকে ফিরবে সে ইঙ্গিত স্পষ্ট।

উত্তরবঙ্গে আবার ঠান্ডার সঙ্গে থাকছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। থাকবে ঘন কুয়াশাও।

দার্জিলিংয়ে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। যাঁরা দার্জিলিংয়ে এই ঠান্ডার সময় হাজির হন তাঁরা তুষারপাতের সাক্ষী হওয়ার সুযোগ পেতে পারেন। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ঘন কুয়াশা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026