State

৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, শীত কবে পড়ছে, কি বলছে আবহাওয়া দফতর

কার্তিক মাসের অনেকটাই অতিবাহিত। হেমন্তের পরশ কিন্তু সেভাবে নেই। বরং ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সকলের এখন একটাই প্রশ্ন। শীত কবে।

হেমন্তের একটা আলাদা অনুভূতি আছে। উৎসবের শেষে হেমন্তের পরশ ক্রমশ জাপটে ধরতে থাকে চারধার। সেই সঙ্গে মনও হেমন্তের ছোঁয়ায় এক অন্যই আনন্দে ভরে ওঠে। কিন্তু এবার সে পরশের দেখা নেই।

যদিও এখন রোদের চেহারা কিছুটা বদলেছে। নরম হচ্ছে রোদের দাপট। ভোরের দিকে হালকা ঠান্ডার অনুভূতিও রয়েছে। কিন্তু বাকি দিনটা পুরোটাই বেশ গরম। এরমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি আবহাওয়ায় বৃষ্টির ছোঁয়া লাগাতে চলেছে বলে মনে করছেন আবহবিদেরা।

নিম্নচাপটি যদি তৈরিও হয় তাহলেও তা মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে। যার জেরে কিছুটা জলীয় বাষ্প এ রাজ্যের উপকূলীয় জেলায় প্রবেশ করতে পারে। তার জেরেই মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি দক্ষিণের জেলাগুলি শুকনোই থাকবে। তবে টুকরো মেঘের আনাগোনা লেগে থাকতে পারে।

উত্তরবঙ্গে অবশ্য মঙ্গলবার সব জেলাতেই প্রায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তারপর থেকে শুকনো আবহাওয়াই বিরাজ করবে। এ রাজ্যে বৃহস্পতিবারের পর আর বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা এখনই দেখছে না আবহাওয়া দফতর।

তবে তার মানেই যে পারদ পতন হবে, শীত পড়তে শুরু করবে, এমনটাও নয়। শীত কবে পড়বে তা এখনও অজানা। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026