State

দোলেও পিছু ছাড়বে না বৃষ্টি, ১টি জেলায় কমলা সতর্কতা

দোলের দিনও পিছু ছাড়বে না বৃষ্টি। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস তাই জানাচ্ছে। কোথায় কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দোলে।

দোলের দিন সকাল দেখে অবশ্য তেমন কিছু বোঝা যাচ্ছেনা। কলকাতায় ঝলমলে আকাশ। অনেক জায়গায় সকালে প্রভাতফেরিও হয়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে বৃষ্টির।

কলকাতায় অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেগুলি হল দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ। কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে।

বৃষ্টি আরও বাড়বে মঙ্গলবার। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১টি জেলা বাদ দিয়ে বাকি সবকটি জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। হাওয়ার গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কেবল পুরুলিয়ায় ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস মঙ্গলবারের জন্য নেই।

উত্তরবঙ্গে অবশ্য দক্ষিণবঙ্গের চেয়ে বৃষ্টির দাপট অনেক বেশি থাকবে। দোলের দিন দার্জিলিং জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া।

এমনিতেই সান্দাকফুতে তুষারপাত হচ্ছে। এছাড়া উত্তরের বাকি ৭টি জেলার জন্যই রয়েছে হলুদ সতর্কতা। সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট।

পরদিন মঙ্গলবার দাপট কিছুটা কমলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলার জন্যই। ফলে দোল ও দোলের পরদিন রাজ্যের অনেক জেলাই বৃষ্টি ভেজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026