Kolkata

সোমবারও কি এমন দফায় দফায় ঝেঁপে আসবে বৃষ্টি, মিলল পূর্বাভাস

রবিবার রাতের পর সকাল গড়িয়ে দুপুর। আকাশ ছিল মেঘে ঢাকা। দফায় দফায় নেমেছে ঝেঁপে বৃষ্টি। সোমবার কাজের দিনেও কি এমনই চলবে। মিলল পূর্বাভাস।

শনিবার বেশ কয়েক দফা বৃষ্টির পর মধ্যরাতেও প্রবল বৃষ্টি হয়েছে অনেক জায়গায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টির খামতি ছিলনা। রবিবার সকাল থেকেও একই পরিস্থিতি। দফায় দফায় ঝেঁপে বৃষ্টি নেমেছে। ফলে অনেক এলাকা জলমগ্ন হয়েছে।

নিম্নচাপ কাটলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় এই প্রবল বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে যে নিম্নচাপটি অবস্থান করছিল তা এখন সরে গিয়ে বিহারের ওপর চলে গিয়েছে।

রবিবার ছিল ছুটির দিন। ফলে বৃষ্টি ভেজা দিন বেশ উপভোগই করেছেন মানুষজন। কিন্তু সোমবার সকাল থেকেই কর্ম ব্যস্ততা তুঙ্গে উঠবে। তখন কিন্তু এমন দফায় দফায় ঝেঁপে বৃষ্টি মোটেও মনোরম লাগবে না। বরং রাস্তায় কাজে বার হওয়া মানুষজন সমস্যায় পড়বেন। তাই সকলেরই জিজ্ঞাসা রবিবার ঠিক আছে, কিন্তু সোমবারও কি এমনটাই চলবে?

আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, সোমবার থেকে আকাশ আরও পরিস্কার হবে। বৃষ্টির প্রকোপ কমবে দক্ষিণবঙ্গে। ফলে সোমবার হয়তো তেমন সমস্যায় পড়তে হবে না মানুষজনকে।

এদিকে বৃষ্টি কমলে গরমও বাড়বে। উত্তরবঙ্গেও সোমবার থেকে ক্রমে কমবে বৃষ্টির প্রকোপ। তার আগে রবিবার কিন্তু বেশ মনোরম পরিবেশ উপভোগ করলেন সকলে। আকাশ ছেয়ে রইল মেঘে।

যদিও এই মেঘ, বৃষ্টিতে মন খারাপ শ্যামবাজার থেকে গড়িয়াহাট বা নিউমার্কেটের ব্যবসায়ীদের। পুজোর আগে ছুটির দিনে পুজোর বাজারের ভিড় তাঁদের মুখে হাসি ফোটায়। কিন্তু বৃষ্টির জন্য অনেকেই এদিন বাজার করতে যাওয়ার ঝুঁকি নেননি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026