Kolkata

বৃষ্টি আর কতদিন চলবে, কোথায় কেমন বৃষ্টি হবে, জানাল আবহাওয়া দফতর

গত বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টি শুরু হয়েছে তা শুক্রবারও অব্যাহত। এই বৃষ্টি আর কতদিন চলবে, কোথায় কেমন বৃষ্টি হবে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে গত বুধবার থেকে কার্যত দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি চলছে। দফায় দফায় বৃষ্টি কিছুটা হলেও জনজীবনকে মন্থর করেছে। রাস্তায় সমস্যা হয়েছে। সেই পরিস্থিতি বৃহস্পতিবার অতটা ব্যাপক না হলেও বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে আবার কলকাতা সহ অন্য জেলায় বৃষ্টি নেমেছে। কলকাতায় সকালের দিকে অনেক জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। তারপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি নেমেছে অনেক জায়গায়।

একই পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিরও। তবে শুক্রবারের বৃষ্টি ঠিক নিম্নচাপের প্রভাবে নয়। বরং অনেকটাই আঞ্চলিক বৃষ্টি। কিছুটা হলেও নিম্নচাপ তাকে তরান্বিত করেছে।

নিম্নচাপটি অবশ্য শুক্রবার ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। ফলে ঝাড়খণ্ড ও বিহারে বৃষ্টি বেড়েছে। আর বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিই পাবে অধিকাংশ জায়গায়। সহজ করে বললে এই বৃষ্টির প্রভাব কমবে।

কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত সেই সম্ভাবনা রয়েছে।

বাকি উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণে কমে এবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট রীতিমত বাড়বে। পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশাতেও বৃষ্টি হবে। সিকিমেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি ভারতে বৃষ্টি হবে। তবে তা অতিভারী বর্ষণ নয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026