Kolkata

রোদে পোড়া দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় হবে স্বস্তির ধারাপাত

রোদে জ্বলতে থাকা বঙ্গে অবশেষে এল বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কোন কোন জেলায় নামতে পারে স্বস্তির বৃষ্টি?

এখন কার্যত চাতক পাখির মত কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী চেয়ে আছেন আকাশের দিকে। একটু জোরে হাওয়া দিলে ভাল করে দেখছেন ঝড় এল কিনা! গরমে ক্লান্ত নাজেহাল শরীর আর যেন পারছেনা। এবার একটু বৃষ্টি চাই।

কিন্তু চাই বললেই তো আর বৃষ্টি নামবে না। অগত্যা প্রকৃতির খেয়ালের জন্য অপেক্ষা। গত সপ্তাহে রোদে ঝলসে যাওয়া দিনগুলোর পর চলতি সপ্তাহেও পরিস্থিতি বদলায়নি। ৪০ ডিগ্রির ওপর পারদ কলকাতা সহ একাধিক জেলায় এখন স্বাভাবিক হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে অবশেষে আবহাওয়া দফতর বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল। দক্ষিণবঙ্গের ৮ জেলায় এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সে বৃষ্টি হতে পারে শনিবার। তার আগে যেমন চলছে তেমনই চলবে গ্রীষ্মের ভীষণ দাপট।

শনিবার যে ৮ জেলায় বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। তালিকায় কলকাতা কিন্তু নেই। ফলে কলকাতার মানুষ আদৌ শনিবার বৃষ্টি পাবেন কিনা তা জানা নেই।

তবে অসহ্য গরমে নিস্তেজ হয়ে পড়া মন বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি পেয়েছে। এবার কালবৈশাখীর আশায় সকলে অপেক্ষায় রয়েছেন। কবে আসবে সেই দমকা ঠান্ডা হাওয়া, কবে নামবে প্রাণ জুড়োনো শীতল বারিধারা।

৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস কি তাহলে আগামী দিনে রাজ্যের সব জেলার জন্যই ভাল খবরের প্রথম পদক্ষেপ হতে চলেছে? এমনও এক আশায় বুক বাঁধছেন রোদে জ্বলতে থাকা বঙ্গবাসী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026