Kolkata

বৃষ্টি চলবে কতদিন, কবে থেকে পরিস্কার আকাশ, জানাল আবহাওয়া দফতর

বৃহস্পতিবার শহর কলকাতা ভিজল ঘ্যানঘ্যানে বৃষ্টিতে। ভিজেছে দক্ষিণবঙ্গের অনেক জেলাও। কবে থেকে থামবে এই বৃষ্টি? কবে থেকে উঠবে ঝলমলে রোদ? জানাল আবহাওয়া দফতর।

সবে নিম্নচাপ থেকে রেহাই মিলেছিল। রোদ উঁকি দিচ্ছিল। আকাশ পরিস্কার হওয়ার একটা ইঙ্গিত মিলছিল। আর ঠিক তখনই ফের আকাশে মেঘের ঘনঘটা।

গত বুধবারই মেঘের আনাগোনা নজরে পড়েছিল। বৃহস্পতিবার সকালে মেঘলা দিন দিয়েই শুরু হয় দিনটা। তারপর বেলা বাড়লে রোদ ওঠে। কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী।‌

তারপর সেই যে মেঘে ঢাকা পড়ে আকাশ, তা ক্রমশ পুরু হতে থাকে। মেঘের পরত এতটাই ঘন হয়ে যায় যে আকাশ কালো করে আসে দুপুরে। তারপর নামে বৃষ্টি।

এদিন কলকাতা তো বটেই, তার সঙ্গে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আকাশ ছিল মেঘে ঢাকা। তবে বৃষ্টি তেমন হয়নি।

কলকাতায় এদিন বৃষ্টিতে নাজেহাল মানুষের একটাই জিজ্ঞাসা আর কতদিন এই বৃষ্টি চলবে? গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহের শুরু পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি হয়েছে। তারপর আবার বৃষ্টিতে নাজেহাল দশা। কবে এর শেষ জানতে চাইছেন সাধারণ মানুষ। তার উত্তরও দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার থেকে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে। ঝলমলে আকাশ দেখতে পাবেন মানুষ।

সেইসঙ্গে আবহাওয়া দফতর এটাও আগেই পূর্বাভাস দিয়েছিল মেঘ কেটে আগামী ১১ ডিসেম্বর থেকে কলকাতা সহ বাংলায় শীতের দেখা মিলবে। দ্রুত নামবে পারদ। তারপর অন্তত ৪ দিন আকাশ পরিস্কার থাকবে বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026