Health

টিকা নিতেই স্বাস্থ্যকর্মীর শরীর জুড়ে অ্যালার্জি, ভর্তি হাসপাতালে

ফাইজারের টিকা শরীরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় সারা গায়ে অ্যালার্জি বার হওয়া। তারপরই ওই স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিউ ইয়র্ক : করোনা প্রতিষেধক টিকা প্রদান ভারতে এখনও ট্রায়াল পর্যায়ে দেওয়া হচ্ছে। কোভ্যাক্সিন ট্রায়ালের তৃতীয় পর্যায় চলছে। তবে গণ টিকাকরণ শুরু হয়নি। ব্রিটেন, রাশিয়া বা আমেরিকায় অবশ্য তা শুরু হয়ে গেছে।

ব্রিটেন ও আমেরিকায় দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। আলাস্কায় এক স্বাস্থ্যকর্মীকে এই ফাইজারের টিকা প্রদান করা হয়েছিল গত মঙ্গলবার। টিকা নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় পার্শ্বপ্রতিক্রিয়া। সারা গায়ে তাঁর অ্যালার্জি বার হতে থাকে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়ে দিয়েছিল মার্কিন নাগরিকদের জন্য এই টিকা সুরক্ষিত। যদিও ব্রিটেনে এই ফাইজারের টিকা নিয়ে আগেই সতর্ক করেছিল সেখানকার স্বাস্থ্য বিভাগ।

তারা জানিয়ে দিয়েছিল যাঁদের খাবার বা ওষুধ থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা রয়েছে তাঁরা ফাইজারের টিকা যেন না নেন। তাতেও ব্রিটেনে টিকাকরণ শুরুর পরই ২ জনের শরীরে প্রতিক্রিয়া দেখা যায়। তাঁদের অ্যালার্জি বার হয়ে যায়।

আমেরিকায় সেই চিন্তার কারণ নেই বলে জানানো হলেও ফাইজারের টিকায় কিন্তু স্বাস্থ্যকর্মীর শরীরে এভাবে অ্যালার্জি বার হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

যদিও ফাইজার জানিয়েছে তারা আগেই সতর্ক করেছিল যে যাঁদের আগে কখনও অন্য কোনও টিকা নিতে গিয়ে অ্যালার্জি বার হয়েছিল বা ফাইজারের এই করোনা প্রতিষেধক টিকায় যে উপাদান রয়েছে তার কোনওটি থেকে আগে অ্যালার্জি বার হয়ে থাকে তাহলে তাঁরা যেন এই টিকা নেওয়া থেকে বিরত থাকেন।

ওই স্বাস্থ্যকর্মীর দেহে অ্যালার্জি বার হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দ্রুত তাঁর অ্যালার্জির চিকিৎসা শুরু হয়। তারপর অবশ্য তাঁর যে অ্যালার্জি বার হয়েছিল তা ক্রমশ কমতে থাকে। সুস্থ হতে থাকেন তিনি।

গত সোমবার থেকে জরুরি ভিত্তিতে আমেরিকায় টিকাকরণ শুরু হয়েছে। এদিকে একটি সার্ভে বলছে আমেরিকায় করোনা ভয়ংকর প্রভাব ফেললেও সেখানকার ২১ শতাংশ মানুষ টিকা নিতে রাজি নন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026