World

৪টি কান থাকা বেড়াল নিয়ে উৎসাহ চরমে

বেড়ালের কান থাকে ২টি। অন্য সব প্রাণির মতই। কিন্তু এ বেড়ালের ৪টি কান। এটা জানার পর থেকে তাকে দেখতে মানুষের কৌতূহল চরমে।

সব প্রাণিরই ২টি করে কান থাকে। মানুষও ব্যতিক্রম নয়। তবে একটি বেড়াল ব্যতিক্রম। কারণ তার ২টি নয়, ৪টি কান। ৪টি কান থাকা বেড়াল ঘিরে এখন কৌতূহল চরমে উঠেছে। মানুষ তাকে দেখতে চাইছেন।

বেড়ালটির বয়স ৭ মাস। কালো রংয়ের বেড়ালটির জন্ম থেকেই ৪টি কান। বেড়ালের কান যেমন হয় তেমনই তার ২টি কান। অতিরিক্ত ২টি কান একটু ছোট। যা তার স্বাভাবিক কানের নিচে রয়েছে।

এতে কি কানের সমস্যা হচ্ছে? কানে কি শুনতে পাচ্ছেনা বেড়ালটি? একেবারেই তা নয়। তাকে যিনি লালন পালন করে বড় করছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন বেড়ালটির কানের কোনও সমস্যা নেই। সে পরিস্কার আর পাঁচটা বেড়ালের মতই শুনতে পায়। বেড়ালটি সম্বন্ধে সকলে জানতে পারেন যখন তিনি বেড়ালটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

কিছুদিনের মধ্যেই বেড়ালটিকে দত্তক নেওয়ার জন্য সুবিধা করে দেওয়া হবে। ফলে আগামী দিনে এই বেড়ালটি অন্য কারও বাড়িতে নিশ্চিন্ত আশ্রয় পেতেই পারে। যিনি এখন তার দেখভাল করছেন তিনি বেড়ালটির নাম দিয়েছেন ডবি।

আগামী দিনে বেড়ালটির ২টি অতিরিক্ত কান অপারেশন করে ঠিক করা যেতে পারে কিনা তা হয়তো তিনিই সিদ্ধান্ত নেবেন, যিনি ওই বেড়ালটিকে দত্তক নেবেন। ঘটনাটি ঘটেছে আমেরিকার অ্যালাব্যামাতে। তবে বেড়ালটির অতিরিক্ত ২টি কান একটি ব্যতিক্রমী জিনগত আশ্চর্য বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026