Sports

কোরিয়াকে সহজে হারাল মেক্সিকো

ষষ্ঠ দল হিসাবে রাউন্ড অফ সিক্সটিনের টিকিট পাকা করল মেক্সিকো। প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল মেক্সিকো। শনিবার তাদের সঙ্গে খেলা ছিল দক্ষিণ কোরিয়ার। প্রথম খেলায় দক্ষিণ কোরিয়ার ফুটবল মন ভরাতে পারেনি। ফলে এদিন মেক্সিকোকেই এগিয়ে রাখছিলেন ফুটবল বিশেষজ্ঞেরা। খেলার ফলই বুঝিয়ে দিল তাঁরা ভুল ছিলেন না। এদিন কোরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ১ ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো প্রায় নিশ্চিত করে নিল মেক্সিকো।

এদিন খেলার শুরু থেকে কোরিয়া গতি দেখাতে সক্ষম হলেও টেকনিকে মেক্সিকোর কাছে তেমন এঁটে উঠতে পারছিলনা। মেক্সিকোর আক্রমণের বাঁধুনি অনেক গভীর দেখিয়েছে। কোরিয়া কিছু কিছু ক্ষেত্রে প্রতিভার ঝলক দেখালেও লাগাতার একটা পারফর্মেন্স ধরে রেখে খেলে যায় মেক্সিকো। খেলার ২৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন ভেলা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান মেক্সিকোর জাভিয়ের হার্নান্ডেজ। ২-০-তে এগিয়ে যায় মেক্সিকো। কোরিয়া কিছু সুযোগ তৈরি করলেও তাতে তেমন একটা ধার ছিলনা। একের পর এক কর্নার পেয়েও তা থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। বরং বেশ কিছু সুন্দর সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় মেক্সিকো।

এবার বিশ্বকাপে ইনজুরি টাইমে গোল হওয়া একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। এই খেলাতেও তাই হল। ৯০ মিনিটের খেলার শেষে যুক্ত হয় ৫ মিনিটের ইনজুরি টাইম। তারই তৃতীয় মিনিটে মাপা শটে গোল করে ব্যবধান কমান কোরিয়ার সন হিয়ুং মিন। তবে ওই পর্যন্তই। খেলা শেষ হয় ২-১ ব্যবধানে। জেতে মেক্সিকো।

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026