প্রতীকী ছবি
শুরু হল মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে হুগলির রমণীকান্ত ইন্সটিটিউশনের ছাত্র অশোক মুর্মুরও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার আগের দিন বর্ধমানে বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল তার। রবিবার সন্ধ্যায় বিয়েবাড়ি থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিল সে। সঙ্গে ছিল দেবা কিস্কু ও অমিত মান্ডি নামে কিশোরের দুই আত্মীয়। ৩ জনের প্রত্যেকেরই বাড়ি হুগলি গুড়াপের সাটিদহ গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক আরোহীদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। ওই অবস্থাতেই দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিলেন তাঁরা। জামালপুর থানার সাহাপুর এলাকায় আচমকাই একটি ট্রাক্টরের মুখোমুখি পড়ে যায় বাইকটি। সংঘর্ষ এড়াতে সজোরে ব্রেক কষেন বাইক চালক। তাতেই বাইক থেকে ছিটকে পড়েন ৩ জন। ঘটনাস্থলে মৃত্যু হয় অশোকের। বাকি ২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও এলাকায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…