হুগলির পাণ্ডুয়ার জিটি রোড সংলগ্ন তিন্নি মোড়। মোটামুটি ব্যস্ত এলাকা। এখানেই মঙ্গলবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাত পড়ল। পুলিশ সূত্রের খবর, ডাকাতরা সংখ্যায় ৩ জন ছিল। তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। ব্যাঙ্কে ঢুকেই তারা প্রথমে ব্যাঙ্কের ম্যানেজারের ঘরে গিয়ে তাঁর মাথায় বন্দুক ধরে। তারপর শুরু হয় লুঠ। মাত্র ১৫ মিনিটের ‘অপারেশন’ শেষ করে বিনা বাধায় ডাকাতরা ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায়। তারপর বাইকে চড়ে চম্পট দেয়। আনুমানিক ৪ লক্ষ টাকার মত ডাকাতি করেছে তারা।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাজির হয়। ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে ও ব্যাঙ্কের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে ব্যাঙ্ক ডাকাতদের পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্তের স্বার্থে ব্যাঙ্কের আশপাশের দোকান ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছেন পুলিশের আধিকারিকরা।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…