State

রঙ দিলি কেন? রেগে কিশোরকে কাটারির কোপ বৃদ্ধের

ছোট ছেলে। দোলের দিন রঙয়ের খেলায় সকাল থেকেই মাতোয়ারা সে। কাছের একটি বাড়িতে থাকে তারই কিছু বন্ধু। বয়স প্রায় সমান। তাদের গিয়েছিল রঙ দিতে। অভিযোগ ওই বাড়ির ছোটদের রঙ দিতে গিয়ে অসাবধানতাবশত তাদের ঠাকুরদার গায়ে রঙ ছিটিয়ে গিয়ে লাগে। ব্যস এতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান বৃদ্ধ। কেন তাকে ওই কিশোর রঙ দিল সে প্রশ্ন তুলে রে রে করে তার দিকে তেড়ে যায় ওই বৃদ্ধ। তারপর একটি কাটারি দিয়ে কিশোরের হাতে কোপ বসিয়ে দেয়।

দোলের সকালে এমনই এক ভয়ংকর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের দিঘায়। ওই কিশোরকে এলাকার লোকজনই হাসপাতালে নিয়ে যান। তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে। দোল তার লাটে উঠেছে। আপাতত দাঁতে দাঁত চেপে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় যন্ত্রণা সহ্য করছে সে। কিশোরের পরিবারের তরফে এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026