State

৫ বছরের নাতনিকে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু

দাদু ও নাতনির সম্পর্ক স্নেহ, ভালবাসা, নির্ভরতার। সেই ধারণা আমূল পাল্টে দিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা গৌড় মালিক। ওই ব্যক্তির বিরুদ্ধে উঠেছে ৫ বছরের নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ। প্রতিবেশি দাদুর হাতে নাতনির নির্যাতনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট থানার ভূশিলা গ্রামে।

গত ২১ ফেব্রুয়ারি নির্যাতিতা শিশুকে বাড়িতে রেখে কাজে বেরিয়েছিলেন মা বাবা। ৫ বছরের শিশুকন্যার ২ বছরের একটি বোনও আছে। বুধবার বাড়িতে ২ বোন একাই ছিল। সেইসময় ফাঁকা বাড়িতে তাদের সাথে দেখা করতে আসে তাদের খুড়তুতো দাদু। দাদুকে দেখে খুশি হয়ে উঠেছিল ২ খুদে। অভিযোগ, তাদের সেই সরল বিশ্বাসকে কাজে লাগায় মাঝবয়সী ওই ব্যক্তি। ৫ বছরের মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালায় সে। বাড়ি ফিরে দাদুর হাতে যৌন হয়রানির কথা মা বাবাকে খুলে বলে নির্যাতিতা শিশুকন্যা।

প্রথমে মেয়ের কথাকে পাত্তা না দিয়ে বিষয়টিকে এড়িয়ে যান তার অভিভাবকরা। কিন্তু গত শনিবার শিশুকন্যাটি আচমকাই অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে মেয়েকে নিয়ে যান তার মা বাবা। সেখানে শিশুটির শারীরিক পরীক্ষার পর যৌন নির্যাতনের বিষয়টি সুনিশ্চিত করেন চিকিৎসকেরা। গত রবিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুর মা-বাবা। তদন্তে নেমে সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

News Desk

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026