State

থানা থেকে ‘ছিনতাই’ খুনের ঘটনায় অভিযুক্ত এসএসবি জওয়ান

দক্ষিণ ২৪ পরগনার সরিষায় এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার হয় ৩ জন। তারমধ্যে একজন এসএসবি জওয়ান দীপক কুমার সিংহ। এক কেবল অপারেটরকে খুন করার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার আলতাফ জমাদার নামে এক ব্যক্তির শ্যুটআউটে মৃত্যুর ঘটনায় ২ জন এসএসবি জওয়ানসহ পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। শুক্রবার তাদের ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলার কথা ছিল। আদালতে যাওয়ার আগে সকালবেলা থানায় এসে উপস্থিত হন ধৃত জওয়ান দীপক কুমার সিংহের কয়েকজন সহকর্মী। অভিযুক্তের সাথে কথা বলতে এসেছিলেন তাঁরা। অভিযোগ, কথা বলতে বলতে আচমকা গোলমাল বেঁধে যায় থানায়। সেই সুযোগে খুনের অভিযোগে অভিযুক্ত জওয়ানকে থানার বাইরে বার করে আনেন বাকি জওয়ানরা। চোখের নিমেষে তাকে গাড়িতে তুলে এলাকা ছেড়ে চম্পট দেয় গাড়ি।

সাতসকালে ফিল্মি কায়দায় রক্ষকের ডেরা থেকে জওয়ান পালানোর ঘটনায় শোরগোল পড়ে যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের সরিষায়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে কার্যত বোকা বনে যাওয়া পুলিশ খোঁজ শুরু করে পলাতক জওয়ানের। বেলার দিকে পারুলের এসএসবি ক্যাম্পে হাজির হয় রাজ্য পুলিশের বিশাল ফোর্স। ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সাথে ঘণ্টাখানেক আলোচনা হয় রাজ্য পুলিশের। আলোচনার পর অভিযুক্ত জওয়ান ফের আত্মসমর্পণ করে পুলিশের কাছে। তাকে নিয়ে আদালতের দিকে রওনা দেয় পুলিশের জিপ।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026