State

একই পরিবারের ৩ জনের আগুনে পুড়ে মৃত্যু

অগ্নিদগ্ধ হয়ে কয়েকঘণ্টার ব্যবধানে মৃত্যু হল স্বামী স্ত্রী ও সন্তানের। একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়। গত রবিবার রাতে দত্তপুকুর থানার সদরপুর এলাকায় ঘরের ভিতর ছিলেন কুশ ঘোষ। পেশায় তিনি বাস চালক। তাঁর স্ত্রী কাজল ঘোষ ও আড়াই বছরের মেয়ে সায়ন্তিকা সেইসময় ঘরেই ছিল। মৃতের দাদার দাবি, আচমকাই চিৎকারের শব্দ শুনে ভাইয়ের ঘরের সামনে তিনি ছুটে আসেন। দেখেন, ভাইয়ের ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। ভিতরে চিৎকার করছে ৩ জন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তাই ঘরের দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। তাঁর দাবি, ভাই, ভাইবউ ও ভাইঝিকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে চোট পান তিনি।

আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ ৩ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। রাতে সেখানেই মৃত্যু হয় কাজল ঘোষ নামে ওই গৃহবধূর। অবস্থার অবনতি হওয়ায় মৃতার স্বামী ও সন্তানকে ভর্তি করা হয় কলকাতা আর জি কর হাসপাতালে। সেখানে সোমবার সকালে মারা যান ২ জনেই। মেয়ে, জামাই ও নাতনির আগুনে পুড়ে মৃত্যুর পিছনে মেয়ের ভাশুর ও শাশুড়ির হাত আছে বলে দাবি করেছেন কাজল ঘোষের পরিজনেরা। এই মর্মে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

News Desk

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026