State

শিশুর রহস্যমৃত্যু, মা ও তার প্রেমিককে বেধড়ক পেটালেন গ্রামবাসীরা

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হরেকৃষ্ণ কলোনি এলাকা। শনিবার সকালে এখানে এক ৩ বছরের শিশুর দেহ উদ্ধার হয়। শিশুর দেহ উদ্ধারের পরই ক্ষেপে ওঠেন গ্রামবাসীরা। সব রাগ গিয়ে পড়ে শিশুর মা ও তার প্রেমিকের ওপর। গ্রামবাসীদের দাবি, শিশুর মা ও তার প্রেমিকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেকদিনের। সেই সম্পর্কের কারণেই ওই শিশুকে হত্যা করা হয়েছে।

মা ও তার প্রেমিককে বাড়ি থেকে বার করে বেধড়ক মারধর শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। কিন্তু উত্তেজিত জনতা শিশুর মা ও প্রেমিককে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেন। পুলিশ ২ জনকে জোর করে উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ এমন চলার পর অবশেষে কোনওক্রমে মৃত শিশুর মা ও তার প্রেমিককে গ্রামবাসীদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশ। উদ্ধার করা হয় মৃত শিশুর দেহও।

News Desk

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026