State

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও, গণধোলাইয়ে মৃত দুষ্কৃতি

রাত তখন আড়াইটে। হুগলির ব্যান্ডেলে জলের ট্যাঙ্ক এলাকায় রাত জেগে কাজ করছিলেন কয়েকজন ঠিকা কর্মী। এমন সময় সেখানে হানা দেয় সশস্ত্র ৩ যুবক। বন্দুক তাক করে ঠিকা কর্মীদের থেকে মোবাইল ফোনসহ ৫০ হাজার টাকা জোর করে আদায় করে নেয় তারা। কিন্তু তাদের বন্দুকের নল ভয় দেখাতে পারেনি সকলকে। আক্রান্তদের কয়েকজন পাকড়াও করে ফেলে ৩ দুষ্কৃতির ১ জনকে। সেই দুষ্কৃতিকে ব্যাপক গণধোলাই দেওয়া হয়। যার জেরে ঘটনাস্থলেই মারা যায় সে।

স্থানীয়দের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে বিগত কয়েকদিন ধরে কাজ চলছে ব্যান্ডেলের জলের ট্যাঙ্ক এলাকায়। গত মঙ্গলবার অনেক রাত পর্যন্ত কাজ চলছিল ওই এলাকায়। আচমকা সেখানে হানা দেয় ৩ জনের একটি দুষ্কৃতির দল। ছিনতাই করে পালানোর সময় ৩ জনের মধ্যে ১ জনকে ধরে ফেলেন ঠিকা কর্মীরা। গাঁইতি, কোদাল, কুড়ুল দিয়ে দুষ্কৃতিকে বেদম প্রহার করেন তাঁরা। গণপিটুনির জেরে ওই স্থানেই লুটিয়ে পড়ে পাকড়াও হওয়া দুষ্কৃতি। পরে খবর পেয়ে মৃত দুষ্কৃতির দেহ উদ্ধার করে পুলিশ। পলাতক দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গণধোলাই দিয়ে যাঁরা ওই যুবককে মেরে ফেলেছেন, তাঁদেরও সন্ধান করা হচ্ছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026