State

চকোলেট কেনার টাকা দিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা পিসেমশাইয়ের

চকোলেট কিনে দেবে বলেছিল পিসেমশাই। তাই সরল বিশ্বাসে প্রতিবেশি পিসেমশাইয়ের বাড়িতে চলে গিয়েছিল নাবালিকাটি। প্রতিশ্রুতিমত মেয়েটির হাতে চকোলেট কিনতে ৫ টাকা দেয়ও পিসেমশাই। অভিযোগ, চকোলেটের বিনিময়ে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় মাঝবয়সী ওই ব্যক্তি। পিসেমশাইয়ের হাতে নাবালিকার যৌন হয়রানির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়।

গত সোমবার বাড়িতে ভাইয়ের সঙ্গে ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। তার মা পরিচারিকার কাজ করেন। তাই কাজের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সুযোগে মাঝবয়সী কাজল উপাধ্যায় নাবালিকার কাছে আসে। চকোলেটের লোভ দেখিয়ে মেয়েটিকে সে নিয়ে যায় নিজের বাড়িতে। মেয়ে কোথায় গেল? কাজ থেকে ফিরে ছেলের কাছে জিজ্ঞাসা করেন নির্যাতিতা নাবালিকার মা। প্রতিবেশি পিসেমশাইয়ের বাড়ি মেয়ে গেছে শুনে আশ্বস্ত হন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে। অথচ মেয়েকে বাড়ি ফিরতে না দেখে প্রতিবেশির বাড়ি যান নাবালিকার মা। মেয়ে পিসেমশাইয়ের হাতে যৌন নিপীড়নের কথা খুলে বলে মাকে। প্রতিবেশির কুকীর্তির কথা শুনে পুলিশের দ্বারস্থ হন নাবালিকার মা-বাবা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত পিসেমশাইকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026