শনিবার সকালে টিউশন থেকে ফিরছিল ঝাড়গ্রামের ৩ কিশোরী। ঝাড়গ্রাম বাইপাস ধরে বাড়ির দিকে গল্প করতে করতে ফিরছিল তারা। অভিযোগ, হঠাৎ তাদের সামনে পথ আটকে দাঁড়ায় ২ যুবক। তাদের ২ জনের মুখই কালো কাপড়ে ঢাকা ছিল। আচমকাই ৩ কিশোরীর হাত ধরে টানাটানি শুরু করে দেয় তারা। চিৎকার করলেও সাতসকালে নির্জন রাস্তায় লোকজন না থাকায় সাহায্য মেলেনি। সেই সুযোগে ২ দুষ্কৃতি ৩ কিশোরীকে নিয়ে ঢুকে পড়ে রাস্তার পাশের ঘন জঙ্গলে। কোনওরকমে দুষ্কৃতিদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয় এক কিশোরী। বাকি ২ জন কিশোরীকে আর খুঁজে পাওয়া যায়নি।
শনিবার সাতসকালে তার ২ বান্ধবীর অপহরণের ঘটনায় আতঙ্কিত কিশোরী পরে সবকিছু খুলে জানায় ঝাড়গ্রাম পুলিশকে। তদন্তে নেমে ঝাড়গ্রাম বাইপাসের ধারের চূড়ারবন জঙ্গলে তন্নতন্ন করে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু জঙ্গলের কোথাও মেলেনি ২ ছাত্রী বা ২ অপহরণকারীর সন্ধান। তবে কি ২ কিশোরীকে সত্যি অপহরণ করা হয়েছে? নাকি অপহরণের গল্পের আড়ালে রয়েছে ‘স্বেচ্ছা অপহরণ’-এর দ্বিতীয় কোনও গল্প? সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। তল্লাশি চলছে।
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…