State

পুলিশের ভয়ে পালাতে গিয়ে যুবককে ধাক্কা, খালে ডুবে মৃত যুবক

দোকানের সামনে গাড়ি দাঁড়িয়ে। নিশ্চিত, পুলিশ দোকানে হানা দিতে এসেছে। এই ভেবে দোকান ছেড়ে পালাতে গিয়েছিলেন ব্যবসায়ী। পালাতে গিয়ে এক যুবককে ধাক্কা দেন তিনি। ধাক্কার চোটে খালের জলে পড়ে গিয়ে মৃত্যু হয় রাজু সাউ নামে ওই যুবকের।

পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুরের কাছে সেচখালের ধারে পানের গুমটির সামনে গাড়ি দাঁড় করান রাজু সাউ। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বাবা ও ভাই। মৃতের বাবার দাবি, রাজু সাউ খালের ধারে গুমটির পিছনে যান সিগারেট খেতে। এদিকে গুমটির সামনে গাড়ি দাঁড়াতে দেখে ভড়কে যান গুমটির মালিক শুভেন্দু বিশ্বাস। দোকানে পুলিশের হানা দেওয়ার ভয়ে পিছন দিয়ে পালাতে যান ওই ব্যবসায়ী। অন্ধকার থাকায় গুমটির পিছনে দাঁড়িয়ে থাকা রাজু সাউকে সম্ভবত খেয়াল করেননি শুভেন্দু। ২ জনের মধ্যে ধাক্কা লাগায় একসাথে খালে পড়ে যান যুবকসহ ব্যবসায়ী। ডিভিসির খালে তলিয়ে যান যুবক। গত বুধবার সকালে খাল থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর দাবি, সেচখাল এলাকায় ওই পানের গুমটির আড়ালে আসলে চলত মদের অবৈধ কারবার। এর আগে গুমটিতে হানাও দিয়েছে পুলিশ। মঙ্গলবার দোকানের সামনে তাই গাড়ি দাঁড়াতে দেখে ভয় পেয়ে যান শুভেন্দু বিশ্বাস। সেই ভয়ে পালাতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক বিপত্তি।

News Desk

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026