কলকাতার চিনার পার্কের পর এবার হাওড়ার উলুবেড়িয়া। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৫টি গাড়িতে ধাক্কা মারল এলপিজি ট্যাঙ্কার। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। আহত আরও কয়েকজন। সূত্রের খবর, বুধবার রাত ৮টা নাগাদ উলুবেড়িয়ার কালীতলায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় ট্যাঙ্কারটি। হলদিয়া থেকে বজবজগামী দুরন্ত গতিতে ধাবমান ট্যাঙ্কারটি প্রথমে ধাক্কা মারে ৩টি চার চাকার গাড়িতে। তারপরে বেলাগাম ট্যাঙ্কার ২ বাইক আরোহীকে ধাক্কা দিয়ে উল্টে গিয়ে পড়ে নয়ানজুলিতে।
বৃহস্পতিবার সকালে ক্রেন দিয়ে নয়ানজুলির ভিতর থেকে ট্যাঙ্কারটিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকাজের জেরে বৃহস্পতিবার সকালে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ৬ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি থেকে গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আপাতত এলাকায় আগুন জ্বালাতে নিষেধ করা হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…