লিলুয়ার কুমোরপাড়ায় বুধবার ভোরে আগুন লাগল একটি সুতোর কারখানায়। শীতের সকালে কারখানা ছিল বন্ধ। ফলে ভিতরে কোনও মানুষ ছিলেন না। কারখানার গেট ছিল বন্ধ। ভোরে সেই বন্ধ কারখানা থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তুলোয় গুমো আগুন থাকে। তাই বেলা পর্যন্ত কারখানার কোণা কোণা খতিয়ে দেখেন দমকলকর্মীরা। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তবে সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভোরের আগুনে আতঙ্ক ছড়ায় এলাকায়।
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…