State

২ জেলায় জোড়া ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মৃত ২

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের ২ ভিন্ন জেলায় একই ধরণের দুর্ঘটনা। ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ। যার জেরে মৃত্যু হল ২ জনের। প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুরে। গত সোমবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রোগী ভর্তি করিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলেন চালকসহ রোগীর আত্মীয়রা। বহরমপুর রাজ্য সড়কের হাতপাড়ার কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। ঘটনাস্থলে মৃত্যু হয় আলবাস শেখ নামে এক ব্যক্তির। দুর্ঘটনায় চালকসহ আহত হন ২ জন। ঘাতক ট্রাকের পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে হাওড়ার সাঁকরাইলের কাছে। সকাল সাড়ে ১০টা নাগাদ বম্বে রোডের ধারে দাঁড়ানো একটি ট্রাককে গুদামে ঢোকানোর চেষ্টা চলছিল। সেইসময় আচমকা মেদিনীপুর থেকে কলকাতাগামী একটি অ্যাম্বুলেন্স গিয়ে ধাক্কা মারে ট্রাকটিতে। সংঘর্ষের তীব্রতার জেরে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। মৃত্যু হয় ১ জনের। চালকসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য ব্যস্ত সময়ে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় বম্বে রোডে। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026