এ যেন গান্ধীবাদের এক চূড়ান্ত নিদর্শন, নীরব এক বিপ্লব। কোচবিহারের এক যুবতীর অনন্য এই প্রতিবাদের ফলে ঘুম উড়ে গেছে এক যুবক ও তার পরিবারের। গত বেশ কয়েকদিন ধরে যুবতীটি ওই যুবকের বাড়ির সামনে লাগাতার ধর্নায় বসছেন। কিন্তু কেন এই নীরব বিপ্লব?
ওই যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাঁর সঙ্গে দিনের পর দিন সহবাস করে। প্রায় ৪ বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক। একাধিকবার তাঁরা এক সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন এবং বারংবার ওই যুবক তাঁর সাথে সহবাস করেছেন বলে অভিযোগ। এরফলে তিনি এক সময় অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন বলে অভিযোগ করেছেন যুবতীটি। কিন্তু এখন ওই যুবক তাঁদের মধ্যে সম্পর্ক অস্বীকার করছে বলে অভিযোগ ওই যুবতীর। এই অভিযোগ জানাতেই যুবতী গত কয়েকদিন ধরে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে ধর্নায় বসছেন।
অভিযুক্ত যুবকের অবশ্য দাবি তার বিরুদ্ধে আনা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ভিত্তিহীন। তার আরও দাবি, ওই যুবতীর সঙ্গে তার এক বন্ধুর সম্পর্ক রয়েছে। যদিও সেই বন্ধু এই অভিযোগ উড়িয়ে দিয়ে যুবতীর দাবির সমর্থনেই কথা বলেছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…