প্রতীকী ছবি
স্কুল থেকে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হতে হল এক কিশোরীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের হরিরামপুর থানা এলাকায়। ওই কিশোরীর স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি জঙ্গল পড়ে। তার অভিযোগ, বাড়ি ফেরার পথে সেই জঙ্গল সংলগ্ন এলাকায় তার শ্লীলতাহানি করে নাজিমুল হক নামে স্থানীয় এক যুবক। সে চিৎকার করলে অভিযুক্ত নাজিমুল পালিয়ে যায় বলে দাবি ওই কিশোরীর।
বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায় ওই কিশোরী। পরিবারের লোকজন হরিরামপুর থানায় নাজিমুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত নাজিমুল হক বিবাহিত, তার একটি ৩ বছরের সন্তানও আছে। পুলিশ নাজিমুলকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…