পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হল এক ছাত্রের মুণ্ডহীন দেহ। নৃশংসভাবে করা এই খুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় জামুরিয়ার রেললাইনের ধারে এক কিশোরের পচাগলা মুণ্ডহীন দেহ চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা লক্ষ্য করেন, শুধু মাথাই নয়, কিশোরের হাত কবজি থেকে কেটে নিয়েছে হত্যাকারী।
পুলিশ সূত্রের খবর, গত ২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল জাফর আনসারি নামে নবম শ্রেণির এক ছাত্র। ওই ছাত্রের পরিবার এই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করে। মঙ্গলবার স্থানীয়দের থেকে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ এসে রেললাইনের পাশ থেকে বিকৃত দেহটি উদ্ধার করে। মৃতের পোশাক ও হাতের ব্রেসলেট দেখে জাফরের পরিবার সুনিশ্চিত হয় দেহটি তাঁদের নিখোঁজ হয়ে যাওয়া ছেলেরই। এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীসহ মৃত ছাত্রের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…