State

ধর্ষণ করে কিশোরীকে বেদম মার, মুখ খুললে দেওয়া হল খুনের হুমকি

উত্তর দিনাজপুরের ইটাহারে এক কিশোরীকে ধর্ষণের পর মারধরের অভিযোগ উঠল এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, ওই কিশোরী জলসা দেখতে যাওয়ার সময় স্থানীয় এক যুবক তাকে জোর করে একটি ফাঁকা মাঠে তুলে নিয়ে যায়। মুখ বাঁধা থাকায় সে চিৎকার করতে পারেনি বলে দাবি করেছে ওই কিশোরী। মাঠেই তাকে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ করেছে কিশোরীটি।

ওই কিশোরীর দাবি, মুখের বাঁধন খুলে যাওয়ায় সে চিৎকার শুরু করে। কিশোরীর অভিযোগ, কাছেই ওই যুবকের বাড়ি হওয়ায় তার চিৎকার শুনে মাঠে হাজির হয় যুবকের দাদা ও বাবা। তারা এসে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেছে কিশোরীটি। ধর্ষণের কথা কাউকে বললে তাকে খুন করা হবে বলেও অভিযুক্ত ৩ জন তাকে হুমকি দেয় বলে অভিযোগ করেছে কিশোরীটি। এর পর তার দাদা ওই রাস্তা দিয়ে ফেরার সময় তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে বলে জানিয়েছে ওই কিশোরী।

ঘটনার দিন রাতেই ইটাহার থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। নির্যাতিতা কিশোরীকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026