State

মৃত আফরাজুলের মালদহের বাড়িতে মন্ত্রী, সাংসদরা

রাজস্থানে লাভ জেহাদের শিকার মৃত আফরাজুলের পরিবারের পাশে দাঁড়াতে শনিবার সকালে মালদহের কালিয়াচকে পৌঁছন রাজ্যের ২ মন্ত্রী ও ৩ সাংসদ। মৃত ঠিকা শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন ৩ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার ও সৌগত রায়। মৃতের পরিবারের সদস্যদের কেউই অবশ্য তখন কথা বলার মত অবস্থায় নেই। গোটা গ্রাম থমথম করছে।

এরমধ্যেই মন্ত্রী ও সাংসদদের দেখে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে শ্লোগানসহ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। একই দাবিতে অনড় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। মৃত আফরাজুলের স্ত্রীর হাতে এদিন প্রতিশ্রুতিমত রাজ্য সরকারের তরফ থেকে ৩ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এছাড়া আরও ৩ লক্ষ টাকা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয় মৃতের পরিবারকে। ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান মন্ত্রী-সাংসদরাও।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026