State

হাওড়ার ঘুসুড়িতে তুলোর গুদামে ভয়াবহ আগুন

বৃহস্পতিবার সকাল ৯টা। আচমকাই তুলোর একটি গুদাম থেকে কালো ধোঁয়া বার হতে দেখে চমকে ওঠেন স্থানীয় মানুষজন। হাওড়ার ঘুসুড়ি এলাকার ওই গুদামে আগুন লাগার খবর পৌঁছয় পুলিশ ও দমকলের কাছে। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন নিয়ে আসা হয়। দাউদাউ করে জ্বলতে থাকা গুদামের আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালান দমকলকর্মীরা।

গঙ্গার ধারের এই গুদামের আশপাশের গুদামে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে আগুনকে ঘিরে ফেলেন দমকলকর্মীরা। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতি এখনও পরিস্কার নয়। তবে গুদামের অধিকাংশটাই পুড়ে গেছে। মজুত তুলো ভস্মীভূত। কেন আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026