State

দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে বেরিয়ে যাচ্ছে সব জল, শুধু বালি আর বালি দামোদরে

তীব্র জলসঙ্কটের মুখে দুর্গাপুরবাসী। দুর্গাপুর বাঁধের লকগেট ভেঙ্গে পড়ায় কার্যত মরুভূমিতে পরিণত হয়েছে শিল্পতালুক। শুক্রবার বিকেলে দামোদর নদের উপর দুর্গাপুর ব্যারেজের এক নম্বর লকগেট আচমকা ভেঙ্গে পড়ে। গেটের লোহার পাত বেঁকে যাওয়ায় নদীর জল দ্রুত গতিতে বেরিয়ে যেতে থাকে। সেচ দফতর ও পুরসভার উদ্যোগে রাতভর বালির বাঁধ দিয়ে দামোদরের জল আটকানোর প্রাণপণ চেষ্টা চালান ইঞ্জিনিয়াররা। কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। বালির বাঁধ আটকাতে পারেনি নদীর প্রবল স্রোতকে। রাতের অন্ধকারে মেরামতির কাজ ঠিকভাবে করা সম্ভবও হয়নি। ফলে দিনের আলো ফুটতেই জলশূন্য অবস্থায় দেখা গেল ‘বর্ধমানের দুঃখ’ দামোদরকে। যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি। দামোদরকে দূর থেকে দেখে সমুদ্রতট বলে ভ্রম হচ্ছে এখন।

এদিকে দুর্গাপুর ও তার সংলগ্ন উপনগরীর আবাসনগুলিতে শুক্রবার সন্ধ্যা থেকেই জলসঙ্কট দেখা দিয়েছে। দামোদর জলশূন্য হয়ে পড়ায় শনিবার সকাল থেকে জল ছাড়াই এলাকাবাসীকে থাকতে হচ্ছে বলে অভিযোগ। দামোদরের জলকে কাজে লাগিয়েই শিল্পনগরীর বিপুল পরিমাণ বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে থাকে। ফলে খুব শীঘ্রই বিদ্যুৎ সঙ্কটও দেখা দেবে বলে আশঙ্কা এলাকাবাসীর। যার প্রভাব পড়বে দুর্গাপুর ও আশপাশের অঞ্চলের কলকারখানার উৎপাদনেও। সেচ দফতর সূত্রের খবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সেচমন্ত্রী।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026