বীরভূমের মহম্মদ বাজারে শনিবার দুপুরে একটি মোটরবাইককে ধাক্কা মারে একটি সিমেন্ট বোঝাই লরি। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের দাবি, পুলিশের তোলাবাজির হাত থেকে বাঁচতে অনেক লরি এই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। এদিনের দুর্ঘটনার জন্য পুলিশের তোলাবাজিকেই কাঠগড়ায় চাপান বিক্ষোভকারীরা।
এরপর পুলিশ অবরোধ তুলতে এলে ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশকে তাড়া করেন। বেগতিক বুঝে দৌড় শুরু করে পুলিশ। পিছু ধাওয়া করে ছুটতে থাকেন গ্রামবাসীরাও। তৈরি হয় অচলাবস্থা। ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বিকেলে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে অবস্থা আয়ত্তে আনে। অবরোধকারীদের সরিয়ে ফের শুরু হয় যান চলাচল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…