মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের ইস্পাত কারখানার একটি কোকওভেন প্ল্যান্টে আগুন লাগে। প্রথমে প্লান্টের ন্যাপথা স্ক্রাবারে আগুন ধরে। তারপরেই দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে কোল কেমিক্যাল এলাকায়। দমকলের ৯টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে রাত ২টোর পর। ঘটনায় কেউ আহত হননি। তবে কারখানার যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, ‘হট জব’ করার পর বয়লারকে ঠান্ডা করার জন্য বেশ কিছুটা সময় দিতে হয়। হট জব হল, গনগনে বয়লারে ইস্পাত তৈরির পদ্ধতি। স্টিল প্লান্টের গরম বয়লারে বিভিন্ন ধাতু মিশ্রণের কাজ শেষ হলে বয়লারটি অত্যন্ত উত্তপ্ত থাকে। ফলে স্ক্রাবারে আগুন লাগার সম্ভাবনা থেকে যায়। হয়তো কর্মীরা সেই পর্যাপ্ত সময় দেননি, তাই আগুন লেগেছে বলে মনে করছে দমকল। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এর পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…