State

খেলা করার অপরাধে ছাত্রের গালে ৩০টি চড় কষালেন অমানবিক শিক্ষক

টিফিন টাইমে হৈচৈ করার শাস্তি দিতে ছাত্রকে খান তিরিশেক চড় ও বেঞ্চে মাথা ঠুকে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতায় ভাণ্ডারগাছি গ্রামের একটি বেসরকারি স্কুলে। গত সোমবার টিফিন টাইমে চতুর্থ শ্রেণির ওই ছাত্র তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল। নিজেদের মধ্যে শৈশবের খুনসুটিতে মেতে উঠেছিল তারা। ঠিক সেইসময় শ্রেণিকক্ষের পাশ দিয়ে যাচ্ছিলেন বাবুলাল চক্রবর্তী নামে এক শিক্ষক। তিনি হঠাৎ চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে ব্যাপক মারধর করা শুরু করেন বলে অভিযোগ। ছোট্ট ছেলের গালে সজোরে ৩০টির মতো চড় মারেন তিনি। এতে ছাত্রটির গালে ৫ আঙুলের কালশিটে দাগ পরে যায়। এমনকি ওই ছাত্রের মাথা বেঞ্চে বেশ কয়েকবার ঠুকে দেওয়া হয় বলেও অভিযোগ।

আহত ছাত্রকে তার পরিবার স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ছাত্রের পরিবারের তরফ থেকে আমতা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ছাত্রদের মারধর করার অভিযোগ উঠেছে। শিক্ষকের এহেন মারমুখী হয়ে ওঠার ঘটনায় স্কুলের ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আহত ছাত্রটিও এখন ভয়ে স্কুলে যেতে চাইছে না। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026