State

হাঁসুয়ার কোপে মৃত মহিলা, ধৃত ১

হাঁসুয়ার কোপে প্রাণ গেল চা বাগানের এক মহিলা কর্মীর। মৃতার নাম মিনু থেরকি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায় গোলামিগাছ গ্রামে। গত সোমবার সন্ধ্যায় মিনু থেরকি তাঁর স্বামী গোন্ধলে টিগ্গার সঙ্গে কাজ শেষে চা বাগান থেকে বাড়ি ফেরেন। এরপর সন্ধ্যায় মিনু ব্যক্তিগত দরকারে বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পরে তাঁর আর্ত চিৎকার শুনে পরিবারের লোক ও প্রতিবেশিরা বাইরে ছুটে আসেন। তাঁরা মাটিতে মিনুর রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখেন। গুরুতর জখম মিনুদেবীকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে ভর্তি করা হয় শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে। সেখানে ভর্তি হবার পর মিনুদেবীর অবস্থার হঠাৎ অবনতি হয়। সোমবার রাতে মারা যান তিনি। মৃত্যুর আগে মিনুদেবী নিজের বয়ানে জানান, ২ জন সাইকেল আরোহী হঠাৎ তাঁর উপর চড়াও হয়। এলোপাথাড়িভাবে হাঁসুয়ার কোপ মারতে থাকে তাঁকে। অন্ধকার থাকায় দুষ্কৃতীদের চিনতে পারেননি তিনি। কি কারণে মৃত মিনুদেবীর উপর চড়াও হল দুষ্কৃতীরা তার তদন্তে নেমেছে পুলিশ। মিনুদেবীর বয়ানের উপর ভিত্তি করে সঞ্জয় ওঁরাও নামে এক যুবককে গ্রেফতার করেছে তারা।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026