State

সন্তান ফর্সা হল কি করে? শিশুকে খুন করল বাবা

ফর্সা হওয়ার অপরাধে প্রাণ গেল ২৪ মাসের এক শিশুর। কালো হলে হয়ত এই যাত্রায় বেঁচে যেত সে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ২৪ মাসের আয়ু নিয়েই মায়ের কোল ছেড়ে চলে যেত হল শিশুটিকে। বজবজের এমএন সরকার রোডের ১১ নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ। ২ বছর আগেই তাদের পরিবারে আসে এক পুত্রসন্তান। তবে সন্তানকে দেখে খুশি ছিল না তার বাবা। স্বামী-স্ত্রী দুজনেই কালো। তবে সন্তান ফর্সা হয় কি করে? অভিযোগ এই সন্দেহের জেরে স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি করত ফিরোজ। চলত স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার। অশান্তি লেগেই থাকত পরিবারে। পাড়া প্রতিবেশিদের কাছেও ফিরোজে একাধিকবার এই সন্দেহ প্রকাশ করত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

গত রবিবার শিশুটির নিথর দেহ উদ্ধার হয় বিছানায়। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে অনুমান করেন পাড়ার লোকজন। ঘটনাটি ঘটার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ফিরোজকে ঘর থেকে বার করে স্থানীয় বাসিন্দারা ব্যাপক মারধর করেন। পরে অবশ্য সকলের হাত ছাড়িয়ে চম্পট দেয় ফিরোজ। ফিরোজের বাড়ির লোকজনের দাবি, সর্দি-কাশির জন্যই মারা গেছে ২৪ মাসের ওই শিশুটি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026