শ্লীলতাহানির লজ্জা, আত্মঘাতী কিশোরী

শ্লীলতাহানির লজ্জা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক কিশোরী। অভিযোগের তির এক বিএসএফ জওয়ানের দিকে। কিশোরীর পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযুক্ত বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই ওই বিএসএফ জওয়ান পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিশোরীর পরিবারের অভিযোগ শনিবার রাতে টিউশন থেকে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির ওই কিশোরী। তখনই তাকে তল্লাশির জন্য দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোঁসাইপুর ৭ নং গেটের কাছে আটকায় এক বিএসএফ জওয়ান। বাড়িতে ওই কিশোরী জানিয়েছে, তল্লাশির নামে তার শ্লীলতাহানি করে ওই জওয়ান। বাধা দেওয়ার চেষ্টা করেও ফল হয়নি। বাড়ি ফিরে সব জানিয়ে ভেঙে পড়ে মেয়েটি। পরে শ্লীলতাহানির লজ্জা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর ক্ষুব্ধ পরিবারের তরফ থেকে পুলিশে ওই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026