State

সঙ্গিনীর দখল রাখার লড়াই, মৃত কমবয়সী গণ্ডার

সবকিছুর ভাগ দেওয়া যায়। কিন্তু ভালবাসার মানুষকে ভাগ করে নেওয়া যায়না। প্রেমিকাকে দখলে রাখার লড়াইয়ে তাই প্রাণ হারাতে হল অপ্রাপ্তবয়স্ক এক গণ্ডারকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্যের ধূপজোড়া বিটের ১ নম্বর কম্পার্টমেন্টের কাছে। অভয়ারণ্যের অন্যতম শক্তিশালী প্রাপ্তবয়স্ক গণ্ডারের নাম খাঁড়া শিং। যেমন তার নাম, তেমনই তার স্বভাব। তার দাপটে এলাকার অন্য গণ্ডাররা রীতিমত আতঙ্কে থাকে।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার সকালে সেই খাঁড়ার নাকের ডগা দিয়ে তার প্রেমিকার সঙ্গে মিলিত হতে যায় অন্য একটি নাবালক গণ্ডার। ব্যাস, আর যায় কোথায়! খাঁড়া তার শৃঙ্গ উঁচিয়ে ছুটে আসে। শুরু হয় মার। খাঁড়ার প্রবল আক্রোশে ক্ষতবিক্ষত হয়ে যায় অল্পবয়স্ক গণ্ডারটি। খাঁড়ার গায়ের জোরের সঙ্গে এঁটেই উঠতে পারেনি সে। গুরুতর আহত গণ্ডারটিকে উদ্ধার করার সময় দেয়নি খাঁড়া। ঘটনাস্থলেই মৃত্যু হয় অপ্রাপ্তবয়স্ক গণ্ডারটির। খাঁড়ার এই আচরণ বন দফতরের কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রজননের সময় সঙ্গিনীর দখলকে কেন্দ্র করে পুরুষ প্রাণিদের নিজেদের মধ্যে লড়াইয়ের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু জঙ্গলে এইভাবে খাঁড়া একা দাপট চালিয়ে গেলে অন্য গণ্ডারদের কিভাবে রক্ষা করা যাবে সেই বিষয়েই উদ্বিগ্ন তাঁরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026