প্রতীকী ছবি
কথা কাটাকাটি থেকে একেবারে নিজের ছেলেকেই খুন। ভয়ংকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখার ফুলেশ্বরী গ্রামে। পারিবারিক বিবাদ থেকেই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে ঝামেলা শুরু হয় অনিল সর্দারের সঙ্গে তাঁর ছেলের। বাপ ছেলের ঝামেলা থামাতে প্রতিবেশিদের কাছে সাহায্য চাইতে যান অনিলের স্ত্রী।
বাড়ি ফেরার পর রাত ১২টা নাগাদ ঘরে ঢুকে মাটিতে ছেলের রক্তাক্ত দেহ পরে থাকতে দেখেন তিনি। স্বামী বেপাত্তা। প্রতিবেশিদের সাহায্য নিয়ে স্থানীয় থানায় খবর দেন মা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় রক্তমাখা একটি বাঁশ। অনিলের স্ত্রীর দাবি, রাগের মাথায় ঐ বাঁশ দিয়েই ছেলে দীপু সর্দারের মাথায় আঘাত করে তাঁর স্বামী। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত অনিল সর্দার পলাতক। তাকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…