State

শ্রমিক নিয়োগ ঘিরে সংঘর্ষ, আগুন

শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রঘুনাথপুর এলাকায়। মঙ্গলবার সকালে বালি খাদানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে অন্তত ৬ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২ জনের অবস্থা গুরুতর। তাঁদের মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, রঘুনাথপুরের শিলাবতি নদীর তীরে একটি বালি খাদানে শ্রমিক নিয়োগ নিয়ে বচসা বাঁধে পাশাপাশি দুই গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে। কাজের দাবিকে ঘিরেই শুরু হয় সংঘর্ষ। বচসার জেরে বালির ২টি লরি, ৫টি বাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026