ফাইল : দমকল
শিলিগুড়িতে একটি আবাসনের উপরের তলার একটি ফ্ল্যাট থেকে আচমকাই বাজির আওয়াজ শুনতে পাওয়া যায়। ভাইফোঁটার দুপুরে সেই আওয়াজে স্থানীয় বাসিন্দারা তাকিয়ে দেখেন, ফ্ল্যাটের মধ্যেই দেদার পুড়ছে বাজি। আর তার আগুনের হল্কা বেরিয়ে আসছে জানালা দিয়ে। বৃষ্টিভেজা দিনে এমন এক দৃশ্যে স্বভাবতই আতঙ্ক ছড়ায়। দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক অনুমান ওই ফ্ল্যাটে প্রচুর পরিমাণে বাজি মজুত করা ছিল। আর তাতেই কোনও কারণে আগুন লেগে যায়। ফলে মজুত বাজি তার নিজের মত করে ফাটতে থাকে। তবে বাজির মধ্যে বেশ কিছু বোমা ফাটার আওয়াজ থেকে স্থানীয়দের ধারণা আলোর বাজির পাশাপাশি প্রচুর শব্দবাজিও মজুত ছিল। আগুনের শিখা অনেক সময়ই লেলিহান হয়ে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। তবে ফ্ল্যাটে কোনও লোকজন ছিল না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…