State

ঘরে আগুন, ঝলসে মৃত বাবা, মা, শিশুকন্যা

পশ্চিম বর্ধমানের আসানসোলের শেরতলা এলাকা। এখানেই গত রবিবার রাত ১১টা নাগাদ পোড়া গন্ধে ঘুম ভেঙে যায় এলাকার বাসিন্দাদের। বাইরে বেরিয়ে দেখেন প্রতিবেশি মহম্মদ শাহিদের বাড়ি থেকে গলগল করে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেও ফল হয়নি। কারণ দরজা ছিল ভিতর থেকে বন্ধ।

এরমধ্যেই এক যুবক টালির ছাদ বেয়ে ওপরে উঠে টালি খুলে ঘরের ভিতরে ঢোকেন। তারপর খুলে দেন দরজা। ততক্ষণে অবশ্য সব শেষ। ঘরের মধ্যে ঝলসে পড়ে মহম্মদ শাহিদ, তাঁর স্ত্রী তবসুম পরভিন ও তাঁদের ২ বছরের শিশুকন্যার দেহ। পুলিশ এসে দেহ উদ্ধার করে।

স্থানীয় লোকজনের দাবি পারিবারিক অশান্তি ছিল। ফলে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিয়ে এখনও কোনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026