State

পাতলেবাসে গুরুংপন্থীদের বাড়িতে আগুন, তথ্যলোপাটের চেষ্টা, দাবি পুলিশের

পাহাড়ে বিমল গুরুংয়ের খাসতালুক পাতলেবাস। সেই পাতলেবাসের ৪টি বাড়ি ও ১টি বাড়ি সংলগ্ন রেশন দোকানে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিল কে বা কারা। শনিবার রাত ২টো নাগাদ আগুন লাগানো হয়। যে বাড়িগুলিতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে সেগুলি গুরুংপন্থীদের বাড়ি। যে রেশন দোকানে আগুন ধরানো হয় সেখান থেকে রবিবার সকালে রেশন বণ্টনের কথা ছিল। আগুনে বাড়ি ও রেশন দোকানের অনেকটাই পুড়ে গেছে। এদিন সকাল পর্যন্তও আগুন নেভানোর কাজ চলে। তবে যেসব বাড়িতে আগুন লাগানো হয়েছে, সেখানকার বাসিন্দারা অনেকদিনই এখানে থাকতেন না। পাহাড়ে আন্দোলন জোরদার হওয়ার পর থেকেই বাড়িতে তাঁদের বিশেষ আনাগোনা ছিলনা।

এদিকে আগুন কে বা কারা লাগাল তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। গুরুংপন্থীদের দাবি পুলিশই বাড়িগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও পুলিশ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পাল্টা পুলিশের দাবি, এই বাড়িগুলিতে প্রচুর তথ্যপ্রমাণ মজুত ছিল। সেগুলি নিশ্চিহ্ন করতে গুরুংপন্থীরাই বাড়িগুলিতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে পাহাড় জুড়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026