State

মধ্যরাতে দার্জিলিংয়ে আইইডি বিস্ফোরণ, রাস্তায় খোঁদল, ফুটো শাটার

রাত তখন সওয়া ১২টা। এসময়ে দার্জিলিংয়ের অন্যতম প্রধান এলাকা চকবাজার ফাঁকা খাঁখাঁ করে। আচমকাই তীব্র শব্দে বিস্ফোরণ। ঘুমে অচেতন গোটা দার্জিলিংটা সেই শব্দে আঁতকে উঠল। রাতের অন্ধকারে আইইডি-র স্প্লিনটার ছুটল এলোপাথাড়ি। ফুটো করে দিল আশপাশের অনেক দোকানের বন্ধ শাটার। ঝনঝন করে ভেঙে পড়ল আশপাশের বাড়ির কাচ‌ের জানালা। খোঁদল হয়ে যায় পিচের রাস্তা। রাতেই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।

ভোরের আলো ফোটার পর ক্ষয়ক্ষতি আরও পরিস্কার হয়। চকবাজার ব্যস্ত এলাকা। সারাদিন ভিড় থাকে। সেখানে সকালে এমন ঘটনা ঘটলে প্রাণহানির ঘটনা ঘটত বলেই বিশ্বাস পুলিশের। তবে রাতে বিস্ফোরণ হওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। তবে কারা এভাবে আইইডি বিস্ফোরণ ঘটাল তা খতিয়ে দেখছে পুলিশ। ফরেনসিক আধিকারিকরা বৃষ্টিভেজা সকালেই ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026