বানভাসি জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভায় গত ১৩ অগাস্ট ভোটগ্রহণের কথা থাকলেও তা সম্ভব হয়নি। তখনই জানানো হয়েছিল ১৬ অগাস্ট ভোটগ্রহণ হবে এখানে। সেইমত এদিন সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ হয়েছে শান্তিতেই। অন্যদিকে পাঁশকুড়া পুরসভার একটি বুথে এদিন পুনর্নির্বাচন হয়। গত রবিবার ভোটের সময় এই বুথ থেকে ইভিএম লুঠের ঘটনা ঘটেছিল। ফলে নির্বাচন কমিশন এখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল। এদিন ভোট কড়া নিরাপত্তায় হলেও বিরোধীরা এদিন কোনও এজেন্ট দেয়নি।
পুনর্নির্বাচন হয়েছে দুর্গাপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের একটি বুথেও। এখানে গত রবিবার তৃণমূল বিজেপি সংঘর্ষ চরম আকার নেয়। অশান্ত হয়ে ওঠে কাদা রোড এলাকা। পুলিশকে মার, অস্ত্র লুঠ, ভাঙচুর, পাথরবর্ষণ, অগ্নিসংযোগ সহ অশান্তি চলে দফায় দফায় দিনভর। তারপরই এখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। সেইমত এখানেও বুধবার ভোটগ্রহণ হয়। তবে এদিন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…